প্রতিবেদনে বলা হয়, আইনি তত্ত্ব প্রদান, নানা ধরনের লেখার মধ্য দিয়ে রক্ষণশীলদের নেতা হয়ে উঠেছিলেন অ্যান্টোনিন। গত তিন দশক ধরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রাথমিকভাবে অ্যান্টোনিনের মৃত্যুর কারণ প্রকাশ না করা হলেও ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস। মার্শাল সার্ভিসের এক মুখপাত্র জানান, প্রাকৃতিক কারণেই অ্যান্টোনিন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অস্বাভাবিক কোনও ঘটনার আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। শিকারের জন্য ওয়েস্ট টেক্সাসে অবস্থান করছিলেন এ বিচারপতি।
১৯৮৬ সালে অ্যান্টোনিন স্ক্যালিয়াকে নিয়োগ দেন সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
১৯৩৬ সালে নিউজার্সির ট্রেনটনে জন্ম নেওয়া অ্যান্টোনিন ছিলেন যুক্তরাষ্ট্রের হাইকোর্টে নিয়োজিত প্রথম ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। রক্ষণশীলদের আইনি দর্শন ‘মূলবাদ’ এর প্রবক্তাদের একজন ছিলেন তিনি। আর সে ধারণামতে অ্যান্টোনিন বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্রের সংবিধান বেশ অর্থবহ এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন করার দরকার নেই।
২০০৮ সালে অ্যান্টোনিনের কলাম্বিয়ায় দেওয়া একটি মতামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বহনকে ব্যক্তিগত অধিকার বলে অনুমোদন দেওয়া হয়। গর্ভপাত এবং সমকামীদের অধিকারের ঘোর বিরোধী ছিলেন তিনি।
অ্যান্টোনিনের মৃত্যুতে শোক জানিয়ে প্রধান বিচারপতি জুনিয়র জন জি. রবার্টস এক বিবৃতিতে বলেন, ‘তিনি একজন অসাধারণ ব্যক্তি এবং বিচারপতি ছিলেন। সহকর্মীরা তার বেশ প্রশংসা করতেন।’
/এফইউ/