ডন

প্রধানমন্ত্রীর সমালোচনার পর দুঃখ প্রকাশ এনএবি’র



Dawnপ্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমালোচনার পর নিজেদের সীমাবদ্ধতা জানিয়ে দুঃখপ্রকাশ করেছে পাকিস্তানের দ্য ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। দুর্নীতিবিরোধী সংস্থাটির বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা উত্তরাধিকার সূত্রেই কিছু সমস্যা পেয়েছেন। এসব সমস্যার কারণে এনএবি’র তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা সৈয়দ খুরশিদ শাহ এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের সঙ্গে সহমত পোষণ করেছেন। অন্যরা এনএবি’র কর্মকাণ্ডে আরও স্বচ্ছতার দাবি করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী আসিফ আলী জারদারির এ সংক্রান্ত এক দাবির প্রেক্ষিতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার এক দাফতরিক বিবৃতিতে এ বিষয় আলোকপাত করেন এনএবি’র মুখপাত্র নওয়াজিশ আলী অসিম। এতে তিনি দ্য ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো’র জবাবদিহিতার প্রক্রিয়া আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার দ্য ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর কার্যক্রমে কোনও ধরনের হস্তক্ষেপ করছে না। ব্যুরো তার কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবে।
এনএবি’র মুখপাত্র নওয়াজিশ আলী অসিম বলেন, সরকারের হস্তক্ষেপ না করার নীতি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে এনএবি’র জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। আমরা প্রধানমন্ত্রী মোহাম্মদ নওয়াজ শরিফের মতামতকে সম্মান করি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যাগুলোর সমাধানে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার এক অনুষ্ঠানে দ্য ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো’র সমালোচনা করেন নওয়াজ শরিফ। এ সময় এনএবি’র হয়রানির ভয়ে আমলারা ঠিকমতো কাজ করতে পারছেন না বলে মন্তব্য করেন নওয়াজ। সূত্র: ডন।

/এমপি/