গভর্নরের দায়িত্ব গ্রহণের পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত রাজ্যটিতে নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। যুদ্ধবিধ্বস্ত উপজাতীয় এলাকাগুলোও তার দায়িত্বের আওতায় পড়বে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মিডিয়া অফিসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লিগের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ইকবাল ঝাগড়া। গর্ভনর বাছাইয়ে দলের মধ্যে ব্যাপক আলোচনার পর শেষ পর্যন্ত প্রবীণ এ নেতার ওপরই আস্থা রাখলেন নওয়াজ।
খাইবার পাখতুনখাওয়ার গর্ভনর হিসেবে কয়েকটি নাম বিবেচনায় নেয় নওয়াজ শরীফের সরকার। তবে দলের পূর্ণ আস্থাভাজন হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। সূত্র: ডন।
/এমপি/