ডন

কেন্দ্রের সঙ্গে খাইবার পাখতুনখাওয়ার চুক্তি



ডনের প্রথম পাতাজলবিদ্যুৎ প্রকল্পে লভ্যাংশ, গ্যাস বরাদ্দ, বিদ্যুৎ উৎপাদন এবং একটি সেচ প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছে খাইবার পাখতুনখাওয়া। ‘কাউন্সিল অব কমন ইন্টারেস্ট’-এ গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়টি আজকের শিরোনাম করেছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইসহাক দার এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো থেকে অর্জিত লভ্যাংশ থেকে চার বছরে খাইবার পাখতুনখাওয়াকে ৭০ বিলিয়ন রুপি দেবে কেন্দ্রীয় সরকার। একটি খাল খনন করা হবে এবং প্রাদেশিক সরকারকে ৫০০ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষমতা দেওয়া হয়েছে।
গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায় করে খাইবার পাখতুনখাওয়াকে চার কিস্তিতে ওই অর্থ পরিশোধ করা হবে। প্রথম কিস্তিতে চলতি অর্থবছরে ২৫ বিলিয়ন রুপি এবং পরবর্তী তিন কিস্তিতে ১৫ বিলিয়ন রুপি করে পরিশোধ করা হবে।
পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ দেশব্যাপী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য শুল্ক তালিকা নবায়ন করবে বলে পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: ডন।
/এসএ/এমপি/