দ্য হিমালয়ান টাইমস

ভূপাতিত প্যারাগ্লাইডার উদ্ধার

ফেউয়া লেক থেকে ভূপাতিত ৭ প্যারাগ্লাইডার পাইলটকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ১৭তম উন্মুক্ত নেপাল প্যারাগ্লাইডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তারা। এ নিয়ে আজকের শিরোনাম করেছে দ্য হিমালয়ান টাইমস।

খবরে বলা হয়, প্রতিযোগিতা চলার সময় হঠাৎ দমকা বাতাসে পড়ে যান এই পাইলটরা। তাদের মধ্যে ৭ জনকে ফেউয়া লেক থেকে উদ্ধার করা হয়। অন্য একজন একটি গাছের সঙ্গে আটকে গিয়েছিলেন। তাকেও উদ্ধার করা হয়েছে।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা

প্যারা পাইলট লক্ষ্মণ কুনওয়ার বলেন, ‘আমি মাটিতে অবতরণের খুব কাছাকাছি ছিলাম। এ সময় হঠাৎ দমকা বাতাসের আঘাতে ছিটকে পড়ে যাই।’

নেপাল এয়ার সাপোর্ট অ্যাসোসিয়েশন চেয়ারম্যান যোগেশ ভট্টরাই জানান, নেপালি সেনাবাহিনী, আর্মড পুলিশ বাহিনী, স্থানীয় মাঝি ও অনুষ্ঠানের আয়োজকরা উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেন।

প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই প্রতিযোগিতায় অংশ নেন মোট ১০০ প্যারাপাইলট, তাদের মধ্যে ২০ জন নেপালি, বাকিরা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছেন।

/ইউআর/