দ্য টাইমস অব ইন্ডিয়া

নীল পোশাকের এশিয়া জয়, এবারের লক্ষ্য বিশ্ব

টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছে ভারত। ভারতীয় ক্রিকেট দলের বিজয়োল্লাসের ছবি দিয়ে আজকের শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

ছবির শিরোনামে বলা হয়েছে, নীল পোশাকের এশিয়া জয়, এবারের লক্ষ্য বিশ্ব। ছবির ক্যাপশনে সংক্ষিপ্ত আকারে খেলার খবর জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয় ম্যাচ।টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ভারত। সময় সংক্ষিপ্ততার কারণে ম্যাচ ১৫ ওভারে কমিয়ে আনে ম্যাচ রেফারি।

এশিয়া কাপে ম্যান অব দ্য সিরিজ হন সাব্বির রহমান। ম্যান অব দ্য ফাইনাল হন শিখর ধাওয়ান।

/ইউআর/