দ্য হিমালয়ান টাইমস

শের বাহাদুর দেউবা নেপালি কংগ্রেসের সভাপতি নির্বাচিত

দ্য হিমালয়ান টাইমসশের বাহাদুর দেউবা নেপালের রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন। দলের ১৩ তম ন্যাশনাল জেনারেল কনভেনশনের অংশ হিসেবে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি নির্বাচিত হন। আর এ খবরটিকেই প্রধান শিরোনাম করেছে হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুষ্ঠিত নির্বাচনে দেউবা তার প্রতিদ্বন্দ্বী পাউদেলকে ৫২৬ ভোটে হারিয়েছেন। নির্বাচনে ১৮২২টি ভোট পেয়েছেন আর পাউদেল পেয়েছেন ১,২৯৬টি ভোট। প্রথম দফার ভোটাভুটির চেয়ে দেউবা ২৫৮ ভোট এবং পাউদেল ১৩৬টি ভোট বেশি পেয়েছেন।
দ্বিতীয় দফার নির্বাচনে ৩,১৬১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩,১৪০ জন। আর প্রথম দফায় ৩,১৪৮টি ভোট পড়েছিল।
৭০ বছর বয়সী আগামী চার বছর দলের সভাপতি পদে বহাল থাকবেন। তিনবারের প্রধানমন্ত্রী দেউবা ১১তম ও ১২ তম ন্যাশনাল কনভেনশনে দলীয় শীর্ষ পদের লড়াইয়ে গিরিজা প্রসাদ আর সুশীল কৈরালার কাছে পরাজিত হয়েছিলেন।

/এফইউ/