ডন

কাল লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Dawnলন্ডন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার মেডিকেল চেক আপের জন্য লন্ডনের উদ্দেশ্যে তার যাত্রা করার কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজের এ সফরের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্যই তিনি এ সফরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার জানান, নওয়াজের দুই পুত্র হাসান ও হুসাইন দুজনই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সফরে নওয়াজের সঙ্গী হবেন তার কন্যা মারিয়াম নওয়াজ শরিফ। তবে সফরের আনুষঙ্গিক কার্যাবলী যেহেতু মঙ্গলবার চূড়ান্ত করা হবে তাই তখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব হবে।
এর আগে গত সোমবার দুবাইয়ের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করেন নওয়াজপুত্র হুসাইন। প্রধানমন্ত্রীর আরেক পুত্র হাসানও দেশের বাইরে রয়েছেন। সূত্র: ডন।
/এমপি/