ডন

রাজনপুরের দ্বীপ এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলার আদেশ

ডনপাকিস্তানের রাজনপুরে নদীর তীরবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনাকারী নিরাপত্তা বাহিনী পালিয়ে থাকা গ্যাংস্টারদের ওপর বিমান হামলা চালানোর অনুমতি পেয়েছে। আর এ নিয়েই বুধবারের প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে পাঞ্জাবের আইজি মুসতাক আহমেদ সুখেরার কাছ থেকে দুটি সামরিক হেলিকপ্টার চেয়েছে রাজনপুর পুলিশ। বিমান হামলা শুরুর আগে আত্মসমর্পণ করার জন্য সন্ত্রাসীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডনকে জানান, আইন প্রয়োগকারী সংস্থা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি এড়াতে গুরুতর অপরাধীদের বিরুদ্ধে স্থল অভিযান স্থগিত করেছে। বিমান হামলা শুরুর জন্য এরইমধ্যে স্থানীয়দের দ্বীপ এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
সিন্ধু ও বেলুচিস্তান সীমান্তে অবস্থিত দ্বীপটিতে গত কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী বিশেষ করে তাদের পরিবারের শত শত সদস্য বসবাস করছে। সূত্র: ডন

/এফইউ/