পাকিস্তানের রাজনপুরে নদীর তীরবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনাকারী নিরাপত্তা বাহিনী পালিয়ে থাকা দুর্বৃত্তদের ওপর বুধবার হামলা চালিয়েছে। এতে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। নিখোঁজ রয়েছেন নিরাপত্তা বাহিনীর ২৫ জওয়ান। রাজনপুরের একটি দ্বীপের জঙ্গলে প্রবেশের চেষ্টাকালে দুর্বৃত্তরা তাদের জিম্মি করেন। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেন, সন্ত্রাসীরা ছয় পুলিশ সদস্যকে খুন এবং তাদের হাতে অনেকে আহত হওয়ার দাবি করেছে। এছাড়া তারা ২৫ পুলিশ সদস্যকে অপহরণের দাবি করেছেন।
আরও পড়ুন: চীনে ক্রেন ভেঙে পড়ে নিহত ১৮
এদিকে রাজনপুর এলাকায় বিমান হামলা চালানোর জন্য এরইমধ্যে পাঞ্জাবের আইজি মুসতাক আহমেদ সুখেরার কাছ থেকে দুটি সামরিক হেলিকপ্টার চেয়েছে রাজনপুর পুলিশ। বিমান হামলা শুরুর আগে আত্মসমর্পণ করার জন্য সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: হিন্দু দেবতা হিসেবে পূজা করা হয় মুসলিম কিশোরকে
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডনকে জানান, আইন প্রয়োগকারী সংস্থা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি এড়াতে গুরুতর অপরাধীদের বিরুদ্ধে স্থল অভিযান স্থগিত করেছে। বিমান হামলা শুরুর জন্য এরইমধ্যে স্থানীয়দের দ্বীপ এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: 'পাকিস্তানে বেপরোয়া তৎপরতা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দারা'
সিন্ধু ও বেলুচিস্তান সীমান্তে অবস্থিত দ্বীপটিতে গত কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী বিশেষ করে তাদের পরিবারের শত শত সদস্য বসবাস করছে। সূত্র: ডন।
/এমপি/