আরও পড়ুন: চীনে ক্রেন ভেঙে পড়ে নিহত ১৮
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র প্রবল খরায় আক্রান্ত। চাষের জমি ফেটে চৌচির। এমনকি পানীয় জলেরও তীব্র অভাব। অথচ এই রাজ্যের তিনটি শহর মুম্বাই, পুনে ও নাগপুরে আইপিএলের খেলা চলছে। পিচ সংরক্ষণ আর মাঠ পরিচর্যার জন্য ব্যবহার হচ্ছে প্রচুর পানি। মহারাষ্ট্র থেকে আইপিএল সরিয়ে নেওয়ার জন্য জনস্বার্থ একটা মামলা হয়েছিল। আজ সেই মামলার রায়ে ৩০ এপ্রিলের পর মুম্বাই, পুনে ও নাগপুর থেকে ১৩টি ম্যাচ সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছে।
আরও পড়ুন: হিন্দু দেবতা হিসেবে পূজা করা হয় মুসলিম কিশোরকে
এবারের আইপিএলে মোট ১৯টি ম্যাচ হওয়ার কথা ছিল এই তিনটি শহরে। ২৯ মে ফাইনালের ভেন্যুও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু আদালতের নির্দেশে এখন নতুন ভেন্যু খুঁজে বের করতে হবে বিসিসিআইকে।
বিসিসিআই অবশ্য চেষ্টা করেছিল ভেন্যু অপরিবর্তিত রাখার। যুক্তি হিসেবে বোর্ডের আর্থিক ক্ষতির কথা তুলে ধরা হয়েছিল আদালতে। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি।
আরও পড়ুন: 'পাকিস্তানে বেপরোয়া তৎপরতা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দারা'
আইপিএলের মতো একটা লাভজনক প্রতিযোগিতার শুরুতেই এমন একটা দুঃসংবাদ পেয়ে ভীষণ ক্ষুব্ধ বিসিসিআই কর্মকর্তারা। বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুরের কণ্ঠে সেই ক্ষোভ ধরাও পড়েছে, ‘ক্রিকেট আমাদের দেশে ভীষণ জনপ্রিয়। তবে কিছু-কিছু লোক এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, খরার কারণে কয়টা পাঁচ তারকা হোটেলের সুইমিং পুল বন্ধ রয়েছে? আমরা তো পানীয় জল ব্যবহার করছি না। তাছাড়া আমরা খরাপীড়িত কৃষকদের সাহায্য করতেও প্রস্তুত।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/