টাইমস অব ইন্ডিয়া

সমুদ্রের নিচ দিয়েও চলবে মুম্বাইয়ের বুলেট ট্রেন

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতাভ্রমণের পাশাপাশি নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার শরিক হতে চলেছেন ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রীরা। মুম্বাই-আহমেদাবাদগামী বুলেট ট্রেনের জন্য নির্মিত হতে যাওয়া রেললাইনটির খানিকটা অংশ যাবে সমুদ্রের নিচের সুড়ঙ্গ দিয়ে। ট্রেনের জানালা দিয়ে উঁকি দিলেই নানারকম সামুদ্রিক প্রাণীর চলাচল ও জীবনযাপন উপভোগ করতে পারবেন যাত্রীরা। মুম্বাইয়ে সমুদ্রের নিচ দিয়ে বুলেট ট্রেনের চলাচলের পরিকল্পনার খবর নিয়েই বৃহস্পতিবারের (২১ এপ্রিল) প্রধান শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ৫০৮ কিলোমিটার লম্বা এই রেল করিডোরের ২১ কিলোমিটার যাবে সমুদ্রের নিচের সুড়ঙ্গপথে। ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, করিডোরের বেশিরভাগ মাটির ওপর দিয়ে চলার কথা থাকলেও মহারাষ্ট্রের ভিরার থেকে থানের দিকের একটা অংশ তৈরি হবে সমুদ্রের তলায়। ভারতের রেল মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এরইমধ্যে করিডোরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।  
৯৭,৬৩৬ কোটি টাকার এই প্রকল্পের ৮১ শতাংশর খরচ ঋণ হিসেবে দিচ্ছে জাপান। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী মাসে ভারতের একটি প্রতিনিধি দলের জাপান সফের যাওয়ার কথা রয়েছে।
/এফইউ/