ডন

পাকিস্তানে পোলিও কর্মসূচিতে বন্দুকধারীর হামলা

ডনের প্রথম পাতাপাকিস্তানের করাচিতে এ বছর দ্বিতীয় দফায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। বুধবার দুপুরে ওরাঙ্গি শহরে একটি পোলিও টিকাকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে ৭ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনার পর করাচিতে পোলিও কর্মীরা টিকা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। পোলিও কর্মসূচিতে হামলা নিয়েই বৃহস্পতিবারের (২১ এপ্রিল) প্রধান শিরোনাম করেছে ডন।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার করাচিতে পোলিও কর্মসূচি লক্ষ্য করে দুটি পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। প্রথমে ৮ মোটরসাইকেল আরোহী টিকা খাওয়ানোর এলাকায় নিয়োজিত তিন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ৩ পুলিশ নিহত হন। এরপর দ্বিতীয় দফায় একটি পুলিশ ভ্যানে থাকা আরও ৪ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারাও নিহত হন।
সিন্ধু পুলিশের বরাতে ডনের খবরে বলা হয়, ‘যদিও জামাত উল আহরার হামলার দায় স্বীকার করেছে, তারপরও এর সত্যতা নিশ্চিত করতে সময় লাগবে।’ হত্যাকারীদের বিষয়ে তথ্য দিতে পুলিশ ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। আর নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের ইসলামপন্থী জঙ্গিরা পোলিও টিকা কর্মসূচির ঘোর বিরোধী। তারা দাবি করেন, এই টিকা কর্মসূচি পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র। বর্তমানে বিশ্বে পাকিস্তান ও আফগানিস্তানে এখনও পোলিও রোগের ভয়াবহতা বিদ্যমান। এই দুই দেশে ২০১২ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত পোলিও টিকা কর্মসূচি বাস্তবায়নের সময় অন্তত ৮০জন নিহত হয়েছেন।

/এফইউ/