নিউ ইয়র্ক টাইমস

পপের জাদুতে মোহিতকারী সে শিল্পীর জীবনাবসান

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতাবৃহস্পতিবার ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্পল রেইনখ্যাত বহুমুখী প্রতিভার অধিকারী জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রিন্স। কারভার কাউন্টি শেরিফ এক বিবৃতিতে জানান,প্রিন্সকে তার পেইসলে পার্ক স্টুডিওর এলিভেটরে স্থানীয় সময় ৯ টা ৪৩ নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রিন্সের মৃত্যুর খবর নিয়েই শুক্রবারের (২২ এপ্রিল) প্রধান শিরোনাম করেছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ৫৭ বছর বয়সে মৃত্যু হলো গুণী এ সঙ্গীতশিল্পীর। প্রিন্সের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। শুক্রবার তার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।
প্রিন্সের জন্ম ১৯৫৪ সালে। মাত্র সাত বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন।  সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করতে শুরু করেন ১৯৮০র দশক থেকে। প্রিন্স ছিলেন একাধারে বাদক, গায়ক, কবি ও সুরস্রষ্টা। সঙ্গীত অঙ্গনে ব্যাকরণ ও প্রযুক্তির উন্নতিতেও ভূমিকা রেখেছেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল জর্জিয়ায় মঞ্চে সঙ্গীত পরিবেশনের কিছুক্ষণের মধ্যেই প্রিন্সকে জরুরি ভিত্তিতে নিজস্ব বিমানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে সে সময় চিকিৎসা করে অল্প সময় পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।  
/এফইউ/