প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে আসছে ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন ব্রিটিশ জনগণ তাদের রায় জানাবেন। আর সে রায়ের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্য সফরে গেছেন ওবামা। সফরের প্রথম দিন শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের মতো বড় জোটকে প্রাধান্য দেবে। সেক্ষেত্রে ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরণের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে। কেননা যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহসা কোনও বাণিজ্য চুক্তি করার সম্ভাবনা থাকবে না।
ওবামার মতে, ইইউতে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বেও বড় ভূমিকা রাখতে পারবে। ইইউতে যুক্তরাজ্যের থাকার পক্ষে ভোট দিতে ব্রিটিশদের প্রতিও আহ্বান জানান তিনি।
এদিকে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে ওবামার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইইউবিরোধী ব্রিটিশরা।
/এফইউ/