ওজন কমানোর জন্য দৈনন্দিন ডায়েট চার্টে রাখতে পারেন এমন কয়েকটি গরম পানীয় যা ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করবে। প্রতিদিন সকালে ও রাতে এ পানীয়গুলো পান করলে দ্রুত কমবে ওজন। পাশাপাশি এড়িয়ে চলতে হবে জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিংক। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করাও জরুরি। জেনে নিন কোন কোন পানীয় ওজন কমাতে সাহায্য করবে-
দারুচিনি চা
ওজন কমাতে সাহায্য করে দারুচিনি। প্রতিদিন সকাল লাল চায়ের সঙ্গে এক টুকরা দারুচিনি মিশিয়ে পান করুন। ওজন কমে যাবে দ্রুত।
গ্রিন টি
গ্রিন টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বাড়তি মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় গ্রিন টি পান করুন। এটি দূর করবে ক্লান্তিও।
লেবু পানি
কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে পান করুন। প্রতিদিন সকালে নাস্তার আগে ও রাতে ঘুমানোর আগে পান করবেন এ পানীয়। এক মাসের মধ্যেই কমতে শুরু করবে ওজন।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস, গরম পানি ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে তৈরি করুন পানীয়। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পান করুন এটি। মেদ ঝরতে শুরু করবে কিছুদিনের মধ্যেই।
/এনএ/