৯ মে ইউরোপ ডে উপলক্ষে ইইউ অ্যাম্বাসির আয়োজনে চিত্রপ্রদর্শনী হয়ে গেল রাজধানীর ওয়েস্টিন হোটেলে। আয়োজনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়েদুন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানসহ আরও অনেকে। প্রদর্শনীতে মোট ২০টি ছবি স্থান পায়। এরমধ্যে ১০টি বাংলাদেশের ও বাকি ১০টি ইউরোপের বিভিন্ন দেশের। ইউরোপের ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের আলোকচিত্রী নাসিরুল ইসলাম ও দৈনিক সকালের খবরের আলোকচিত্রী খোরশেদ আলম রিনকু। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন দৃশ্যের ছবি তোলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল।
/এনএ/