লা মেরিডিয়ানে ফল উৎসব

লা মেরিডিয়ানে ফল উৎসব

মধুমাস জ্যৈষ্ঠ উদযাপনে ২৬ মে বৃহস্পতিবার থেকে দশ দিনব্যাপী গ্রীষ্মের ফল নিয়ে উৎসব আয়োজন করেছে হোটেল লা মেরিডিয়ান ঢাকা। গ্রীষ্মের বিভিন্ন ফল দিয়ে নতুন নতুন সব রেসিপি তৈরি করা হবে এ আয়োজনে। বুফে ডিনারে জনপ্রতি ৩৫০০ টাকা খরচ করে এসব নতুন স্বাদের খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। এই রেসিপিগুলোর মধ্যে থাকবে হাঁসের মাংসের সঙ্গে লিচুর মিশ্রণ, মাছের ফিলেটের সঙ্গে আনারস ও খাসির ত্যাজিনের সঙ্গে আমের মিশ্রণ। এছাড়াও থাকছে বিভিন্ন রকম ডেজার্ট এবং আপ্যাটাইজার।

যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০
/এনএ/