রোজার সময় সারাদিন না খেয়ে থাকার ফলে শরীর হয়ে পরে ক্লান্ত ও পানিশূন্য। এ সময় ইফতার মেন্যুতে রাখতে পারেন মজাদার ও পুষ্টিকর বিভিন্ন ধরনের স্যুপ। শরীরের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পানির চাহিদাও মেটাবে স্যুপ। পাশাপাশি সবজি, ডিম, মাংস, চিংড়িসহ বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি গরম এক বাটি স্যুপ আপনাকে দিনভর কর্মক্ষম থাকতে সাহায্য করবে।
জেনে নিন ইফতার মেন্যুতে স্যুপ কেন রাখবেন-
- ইফতারে সবসময় হালকা ধরনের খাবার খেতে বলা হয়। তাই ইফতার মেন্যুতে পুষ্টিকর স্যুপ রাখতে পারেন নিশ্চিন্তে।
- সারাদিন পানি পান না করার ফলে শরীরে পানির পরিমাণ কমে যায়। স্যুপে রয়েছে প্রচুর পরিমাণে পানিজাতীয় উপাদান যা আপনার সারাদিনের পানির চাহিদা পূরণ করবে।
- দিনভর রোজা রেখে ইফতারে গরম এক বাটি স্যুপ খান। অ্যাসিডিটির সমস্যা দূর করবে এটি।
- রোজার সময় এমনিতেই খাওয়া দাওয়ার অনিয়ম হয়। তাই ভাজাপোড়া খাবারের বদলে স্বাস্থ্যকর স্যুপ রাখুন ইফতার মেন্যুতে। এটি হজম হবে দ্রুত।
- স্যুপে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যা সুস্থ থাকতে সাহায্য করে।
- আঁশজাতীয় খাবার স্যুপ আপনার হারিয়ে যাওয়া কর্মশক্তি ফিরিয়ে দিতে পারে। তাই সারাদিন না খেয়ে থাকার ক্লান্তি ভুলতে ইফতার মেন্যুতে স্যুপ রাখুন।
- রোজা রেখে খাওয়া দাওয়ার অনিয়মের কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। নিয়মিত সবজি স্যুপ খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য।
/এনএ/