রেস্টুরেন্টে ইফতার

রমজানের বিশেষ আয়োজন নিয়ে কোল্ড স্টোন ক্রেমারি

ভোজনরসিকদের জন্য এই রমজানে কোল্ড স্টোন ক্রেমারি নিয়ে এসেছে দুটি ইফতার প্ল্যাটার। মিনি স্টেক ইফতার প্ল্যাটার এবং গ্রিলড চিকেন ইফতার প্ল্যাটার দুটির দাম যথাক্রমে ৭৯৫ এবং ৬৯৫ টাকা। প্ল্যাটার দুটোতে থাকছে - ফিশ ফিংগার, জালাপেনো, চিকেন পপার্স, চিকেন কাসাডেলা, ভেজিটেবল পাকোরা, মেক্সিকান রাইস, বয়েলড ডিম, কারুলি ছানা, হাউজ সালাদ, কমলা, খেজুর, ককটেল ডিপ, ফ্লেভারড ড্রিংক ইত্যাদি। তবে পার্থক্য হল মিনি স্টেক প্ল্যাটারে থাকছে, একটি মিনি বিফ স্টেক ও বিফ স্লাইডার।  অন্যদিকে গ্রিলড চিকেন  প্ল্যাটারে থাকবে গ্রিলড চিকেন ও চিকেন স্লাইডার।

রমজানের বিশেষ আয়োজন নিয়ে কোল্ড স্টোন ক্রেমারি

রমজানের বিশেষ আয়োজন নিয়ে কোল্ড স্টোন ক্রেমারি

সেহেরির ব্যবস্থাও থাকছে কোল্ড স্টোন ক্রেমারিতে। সেহরিতে রয়েছে ২টি প্ল্যাটার। মেক্সিকান গ্রিলড চিকেন ৫৪৫ টাকা এবং মেক্সিকান মিনি স্টেক ৬৪৫ টাকা।  যেকোনও দুটি মিল অর্ডার করলেই তিন নম্বর মিলটি পাবেন একদম ফ্রি।

এছাড়া রমজান মাস জুড়ে যেকোনও আইসক্রিম কিনলেই পাচ্ছেন একই আইসক্রিম আরেকটি ফ্রি।

 

/এনএ/