২০১১ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিম্পল স্টোরি। সম্প্রতি ৫ বছর পূর্ণ করলো এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। ফটোগ্রাফি দিয়ে শুরু করলেও ধীরে ধীরে অনুষ্ঠান আয়োজনের সকল দায়িত্বই নিতে শুরু করে সিম্পল স্টোরি। অনুষ্ঠান আয়োজন ছাড়াও প্রতিষ্ঠানটি নাটক ও সিনেমার জন্য ক্যামেরা সরবরাহ করে। পাশাপাশি প্রোডাক্ট ফটোগ্রাফিও করে তারা। প্রতিষ্ঠানটির প্রধান সুমন ইসলাম আকাশ বলেন ‘আমাদের টিমের সবাই যার যার দায়িত্বে দক্ষ। এই পাঁচ বছরে বেশকিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি।’ প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা থাকছে সবগুলো ক্যাটাগরিতে।
/এনএ/