লা মেরিডিয়ানে ঈদ অফার

ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার নিয়ে হাজির হয়েছে হোটেল লা মেরিডিয়ান ঢাকা। আগামী ৩০ জুন থেকে ৩১ জুলাই ২০১৬ পর্যন্ত  যেকোনও সাপ্তাহিক ছুটির দিনে অতিথিরা পরিবারসহ (২জন প্রাপ্তবয়স্ক ও ২জন শিশু) ১১ হাজার ৯০০ টাকায় এক রাত হোটেলে অবস্থান করতে পারবেন।  

লা মেরিডিয়ানে ঈদ অফার

এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সকালের বুফে নাস্তা অথবা বুফে সেহরি (যদি রমজানে হয়)। প্যাকেজের আওতায়  থাকবে ওয়েলকাম ড্রিংক ও চকলেট। তাছাড়া থাকছে খোলা আকাশের নিচে সবুজবেষ্টিত ১৬ তলা ভবনের উপর নির্মিত স্বচ্ছ পানির ইনফিনিটি সুইমিং পুল, ফিটনেস সেন্টার ব্যবহার, উচ্চগতির ইন্টারনেট (১.৫ এমবিপিএস) ব্যবহার করার সুযোগ। প্যাকেজের আওতায় আরও থাকছে প্রাপ্তবয়স্ক দুই জনের জন্য ৩০ মিনিটের থাই ম্যাসাজ। এই প্যাকেজে থাকাকালীন অতিথিরা খাবারে ২০ শতাংশ এবং পানীয়তে ১৫ শতাংশ ছাড় পাবেন। বাংলাদেশী এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশীরা এই সুযোগ নিতে পারবেন।

ইনফিনিটি পুল

রমজানে প্রায় এক মাস বন্ধ থাকার পর লা মেরিডিয়ানে আবারও প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার চালু হচ্ছে বারবিকিউ আয়োজন। হোটেলের ওলেয়া রেস্টুরেন্টে জনপ্রতি ৩ হাজার ৬০০ টাকায় ঈদের আয়োজনে বারবিকিউ পাওয়া যাবে। ছাদে সুইমিংপুলের পাশে বসে ভিন্ন এক সবুজ ঢাকার দেখা পাবেন অতিথিরা। বিভিন্ন ব্যাংক ও টেলিকমিউনিকেশন অংশীদাররা ১৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

 

হোটেলটির লেটেস্ট রেসিপি রেস্তোরাঁতে দুপুরের খাবারে থাকছে বিশেষ ছাড়। জনপ্রতি ১ হাজার ৯৯৯ টাকায় থাকবে লাঞ্চের ব্যবস্থা। ঈদের দিন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই অফার চলবে।

/এনএ/