লটকনের রাজ্যে একদিন!

থোকা থোকা লটকন ধরে আছে গাছে। গাছের আগা থেকে শুরু করে প্রতি ইঞ্চিতে পেকে লালচে হয়ে যাওয়া লটকনের ছড়াছড়ি।

লটকনের রাজ্যে একদিন

এমন চমৎকার দৃশ্য দেখতে চাইলে চলে যেতে পারেন নরসিংদীর লটকন বাগানে। মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে গাছ থেকে পেড়েও খেতে পারবেন পাকা লটকন।

লটকনের রাজ্যে একদিন

লটকনের রাজ্যে একদিন

লটকন বাগান দেখতে চাইলে এখনই সময়। আর কিছুদিন পর থেকে কমে যেতে শুরু করবে লটকন।  

লটকনের রাজ্যে একদিন

যেভাবে যাবেন

ঢাকা থেকে নরসিংদীর পাঁচদোনা মোড় চলে যান। সেখান থেকে সিএনজি ভাড়া নিন মরজাল বলে। ঢাকা সিলেট হাইওয়ে থেকে শিবপুরের দিকে মরজাল পর্যন্ত যেতে হাতের বামে শাখা রোড ঢুকে গেছে। ওই রাস্তা ধরে চলতে থাকলেই লটকন গাছের সারি চোখে পড়বে। প্রায় ১৫ কিলোমিটার রাস্তার দুইপাশে লটকনের সারি। পাঁচদোনা মোড় থেকে যেতে ৪০ মিনিটের মতো সময় লাগবে।

লটকনের আড়ত ঐ রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে সৃষ্টিগড় বাজার পড়বে, সেখানে চাইলে লটকন কিনতেও পারবেন।

 

/এনএ/