ঈদে অনেক মজার-মজার খাওয়া হয়েছে। এত রিচ ফুড খাওয়া হয়েছে যে ঈদের পরপরই সবাই ঝাঁপিয়ে পড়েছেন ডায়েটে। তবে মুখরোচক খাবারে নিশ্চয় মানা নেই। ডায়েটেও থাকুন মজার খাবার খান এমন একটি রেসিপি আজকে।
উপকরণ-
কাঁচা পেঁপে - ১ টি ( ছিলে , সবজি কাটার দিয়ে লম্বা চিকন করে ঝুরি করে রাখুন )
গাজর - ১ টি ( একইভাবে ঝুরি করে নিন )
নারকেল কোড়ানো-১ কাপ
কিসমিস- ২-৩ টেবিল চামচ
চিনি -১ বা হাফ কাপ ( মিষ্টি নিজের মত করে দিন )
এলাচ- ২ টি
দারুচিনি- ২ টি
তেজপাতা- ১ টি
লিকুইড দুধ- ১ লিটার
আরও ১ কাপ ঘন দুধ
পদ্ধতি –
প্রথমে , গাজর ও পেঁপে ধুয়ে একসাথে ডুব পরিমান পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। হাফ চা চামচ লবন দিন। হাফ সিদ্ধ হয়ে আসলে পানি ছেঁকে ফেলুন।
এখন অন্য পাত্রে লিকুইড দুধ গরম দিন, তাতে গরম মশলাগুলো ও নারিকেল , কিসমিস ও চিনি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। বলক আসলে আরও ১ মিনিট পর পেঁপে ও গাজর দিয়ে দিন। এবার নেড়ে মিশিয়ে নিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। একটু ঘন হয়ে গেলে আরও এক কাপ দুধ দিয়ে আবার বলক তুলুন। এবার নামিয়ে নিন। গোলাপ জল কয়েক ফোটা দিতে পারেন যদি পছন্দ করেন । ঠাণ্ডা করে বাটিতে নিয়ে পরিবেশন করুন মজাদার পেঁপে-গাজরের সেমাই।