ঝটপট বিফ মুসাকা

 

বিফ মুসাকা

বিখ্যাত ইতালিয়ান ডিস মুসাকা আজকে আপনার ঘরেই তৈরি হোক। রাতের খাবারে থাকুক মুসাকা।

উপকরণ: গরুর মাংস কুচি- ১ কাপ,

আদা বাটা ১ চা চামচ

 রসুন বাটা ১ চা চামচ

 শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ

 জিরা বাটা  আধ চা চামচ

পেঁয়াজ কুচি ১ কাপ

 লবণ পরিমাণমত

 টমেটো- ১ কাপ

 বড় বেগুন একটি (এক ফালি করে ভেতর থেকে শাস বের করে নেওয়া)

সয়াবিন তেল- পরিমাণ মতো

চিজ- ১ কাপ

যেভাবে তৈরি করবেন: চিজ  ও বেগুন ছাড়া সব উপকরণ দিয়ে ভালো মতো মাংস রান্না করে নিন। রান্না করা মাংস বেগুনের ভেতরে স্তরে স্তরে বেগুনের শাস কুচি ও চিজ কুচি দিয়ে সাজিয়ে ২০ মিনিট বেক করুন ২০০ ডিগ্রি তাপমাত্রায়।

গরম গরম পোলাউ  বা ভেজিটেবল রাইস দিয়ে পরিবেশন করুন।

/এফএএন/