অনিদ্রার ঘরোয়া টোটকা

 

শান্তির ঘুম

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের রাতে ঘুম ঠিকমতো হয় না। এজন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ফলে সময়মত কর্মস্থলে পৌঁছতে পারেন না। শুনতে হয় বসের কটুকথা। আজকের আয়োজনে থাকছে রাতে ঘুম ঠিকমতো হওয়ার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি।

১। যদি রাতে ঘুম দেরিতে আসে তবে হালকা গরম পানিতে পা ধুয়ে নিন, ঘুম আসবে।

২। পায়ের তালুতে সরিষার তেল মালিশ করলে ভালো ঘুম আসে।

৩। মাথায় আমলকীর তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।

৪। ঘুমোতে যাওয়ার আগে দুইকানে ৪ ফোঁটা করে সরিষার তেল দিন।

৫।  তুলোতে ভালো করে সরিষার তেল নিয়ে নাভিতে মাখিয়ে ঘুমালে ভালো ঘুম হয়।

৬। ঘুমাবার সময় পা গরম রাখলে ভালো ঘুম হয়।