হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সেলিম এইচ রহমান জানান, ‘আধুনিকতা আর সৃষ্টিশীলতা আমাদের যেকোন নতুন ফার্নিচারেরই বৈশিষ্ট্য। যাত্রার শুরু থেকেই আমাদের ইচ্ছা ছিল বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ফার্নিচার তৈরি করা এবং তা যেন আমাদের স্থানীয় বাজারে হয় নতুন সংযোজন। স্মার্টফিট ফার্নিচারগুলো সেই ইচ্ছারই প্রতিফলন।’
ক্রমবর্ধমান নগরায়নের সঙ্গে বাড়ছে শহরের ফ্ল্যাট বাড়িগুলিতে বাড়তি জায়গার সংকট। এর মধ্যে গতানুগতিক ডিজাইনের ফার্নিচার দিয়ে ঘর সাজাতে গেলে তা আরও জায়গা নিয়ে নেয়। শিশুদের ঘরের ভিতর একটু খেলার জায়গা দেওয়ার কোনও সুযোগই থাকে না। হাতিলের স্মার্টফিট ফার্নিচারগুলো নগরবাসীকে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিবে।
উল্লেখ্য, বাণিজ্য মেলা উপলক্ষে হাতিলের প্যাভিলিয়নে ‘স্মার্টফিট’ রেইঞ্জের ডাইনিং ইউনিট, সোফা কাম বেড, পারসোনাল ওয়ার্কস্টেশন, বেড ও ক্লজেট, বেড ও ডেস্ক, রিডিং ইউনিট এবং সোফাসহ বিভিন্ন ফার্নিচার পাওয়া যাচ্ছে।
/এফএএন/