লাল কাতানে জমকালো শিল্পা

x10-29-1501325667.jpg.pagespeed.ic.gg3FT-H6SRভারতীয় ফ্যাশন সপ্তাহে ডিজাইনাররা মেতেছেন চমকে দেওয়ার খেলায়। কে কাকে শো স্টপার করে আনবেন আর সেই শো স্টপার কোন পোশাকে আসবেন সে নিয়ে ডিজাইনারদের সঙ্গে ফ্যাশন সমালোচক ও দর্শকরাও উদগ্রীব। আনজুর ডিজাইনে দিয়া এসেছিলেন বধুবেশে। আর লাল জমকালো কাতান শাড়িতে শিল্পা এলেন চমকে দিতে।

ডিজাইনার মনিশা জ্যাইসিংয়ের ডিজাইন করা লাল শাড়িতে দর্শক যতটা চমকেছেন তার চেয়ে বেশি চমকেছেন শাড়ি পরার ঢংয়ে। প্রথমে কেউই ধরতে পারেননি এটি শাড়ি। পুরো গাউন স্টাইলে শাড়ি পরেই তাক লাগিয়ে দিয়েছেন শিল্পা।

এর সঙ্গে গয়না বলতে হাতে একটি পাথরের আংটি আর গলায় পাথর বসানো চোকার নেকলেস।পায়ে ছিল সোনালি হাইহিল। ব্যাস রীতিমতো ঝলমলে শিল্পা।

/এফএএন/