ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোনকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপিকা এসেছিলেন পুরোদস্তুর বাঙালি সাজে। বাবা পুরস্কার নেওয়ার সময় দীপিকা হঠাৎ করেই হয়ে যান আবেগী।
সব্যসাচী মুখার্জির নকশা করা পিচ রঙা শাড়ি পরে এসেছিলেন দীপিকা। ঝলমলে অভিজাত শাড়িটির সঙ্গে গোলাকার টপ পরেছিলেন কানে। চুল খোঁপা করেছিলেন। একদম ন্যাচারাল মেকআপে স্বাচ্ছন্দ্য ছিলেন এই অভিনেত্রী।
তথ্য: বোল্ডস্কাই