বন্ধু দিবস উপলক্ষে ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ এ থাকছে বিশেষ আয়োজন। বন্ধু দিবসের সংগ্রহে রয়েছে টি শার্ট, শার্ট, ফতুয়া,বাচ্চাদের পোশাক। এছাড়া উপহার সামগ্রী হিসেবে থাকছে মগ, গয়না ও শোপিস। বন্ধু দিবসের সংগ্রহের পাশাপাশি রঙ বাংলাদেশ এর নিয়মিত সংগ্রহে আছে শাড়ি, থ্রি-পিস,সিঙ্গেল কামিজ,স্কার্ট-টপস,পাঞ্জাবি ও ওড়না।
বন্ধুদের জন্য উপহার কিনতে পারেন ঘরে বসেই। রঙ বাংলাদেশ-এর অনলাইন শপিংয়ে রয়েছে ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা। এছাড়া প্রিয়জনকে উপহার দিতে পারেন রঙ বাংলাদেশ এর গিফট ভাউচার।