রাজধানী বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে মাকিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং জার্মানির ২০টি খ্যাতনামা ফার্নিচার এবং হোম ডেকোর ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু করেছে ‘পেন্টহাউজ লিভিংস বাই মেঘনা গ্রুপ।’ আজ ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এসব হোম ডেকোর ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরে মেঘনা গ্রুপ। আয়োজনে উপস্থিত ছিলেন পেন্টহাউজ লিভিংস লিমিটেডের মূল প্রতিষ্ঠান মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
হোম ডেকোর ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মধ্য ক্রিস্টোফার গাই, ক্যারাকল, আইজলটস, মাইকেল অ্যারাম, মারিও লুকা গুস্তি, নওরিসন, ইন্টারকোয়ে ব্র্যান্ডস, কোরেল ব্র্যান্ডস, লেনক্স, ভিলেরোয় অ্যান্ড বখ, রয়েল অ্যালবার্ট, ওয়েজউড, ফালকেন পরজেলানসহ আরও বেশকিছু ব্র্যান্ড।
পেন্টহাউজ লিভিংস লিমিটেডের শো-রুমে পাওয়া যাবে শৌখিন আসবাব ও ঘর সাজানোর প্রয়োজনীয় সামগ্রী। নান্দনিক ডিজাইনের স্যাভোনা গ্রে ভেলভেটের হাতে তৈরি আয়না, বাটারফ্লাই সেন্টার পিস, নকশাসমৃদ্ধ চিনামাটির টি সেটসহ আরও অনেক কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। পেন্টহাউজ লিভিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাদিজা ইয়াসমিন বলেন, ‘নান্দনিক ডিজাইনের উন্নতমানের ফার্নিচারের পসরা বাংলাদেশের ক্রেতাদের জন্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করছি ক্রেতাদের চাহিদা মেটাতে পারবো আমরা।’