লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’ তাদের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করেছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। বিজয় দিবসে ক্রেতাদের জন্যে আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে বসুন্ধরা সিটির লেভেল সেভেনে যাত্রা করে প্রতিষ্ঠানটি। আউটলেটটিতে থাকছে এক সঙ্গে থাকছে সেইলরের সব পণ্য।
নতুন এই আউটলেটের উদ্বোধন করেন এপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সেইলরের সিইও রেজাউল কবিরসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ফ্যাশন সাংবাদিকসহ ফ্যাশন ইন্ড্রাস্টির সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো আয়োজন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেনের ওয়েস্ট কর্নারে অবস্থিত বর্ধিত এই আউটলেটে ক্রেতারা কেনাকাটায় পাবেন এক নতুন অভিজ্ঞতা। কেননা এর ইন্টেরিয়র এবং ডেকোরেশন সাজানো হয়েছে মিনিমালিসম স্টাইলে। যেখানে থাকছে আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়েল রুম।