৮ জনের জন্য এই খাবার তৈরির প্রস্তুতি নিতে আপনার লাগবে ১০ মিনিট। আর চুলায় বা ওভেনে চাপিয়ে রান্না হতে লাগবে ৩০-৪০ মিনিট। চুলা বা অভেনে যেটাতেই দিন না কেনও এই আলুভাজা করতে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না। সেসময় দিব্বি অন্য কাজ সেরে নিতে পারবেন।
উপকরণ:
নতুন মাঝারি আকারের লাল আলু – দেড় কেজি
অলিভ ওয়েল – ১/৪ কাপ
লবণ- পরিমাণমতো
গোল মরিচের গুড়া – ১ চা চামচ( তাৎক্ষণিক করে দিতে হবে)
রসুন কুচি – ২ টেবল চামচ (থেতো করা বা মিহিকুচি)
পার্শলে কুচি- ২ টেবল চামচ (পুদিনা কুচিও দিতে পারেন)
প্রণালী: আলু ভালো করে ধুয়ে চারটুকরো করে কেটে নিন। এর পর একটি বোলে পার্শলে বা পুদিনা বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অভেন ট্রেতে ছড়িয়ে দিন। আগে থেকে গরম করে রাখা ইলেক্ট্রিক অভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ মিনিট চাপিয়ে দিন। ২০ মিনিটের মাঝে একবার ট্রে নামিয়ে উলটে পালটে দিন।
পুরো রোস্ট হয়ে গেলে পার্শলে বা পুদিনা কুচি মিশিয়ে নিয়ে সস, মাংস তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
***ইলেক্ট্রিক অভেন না থাকলে লোহার কড়াইয়েও এটি করতে পারবেন। কড়াই গরম করে তাতে আলু চাপিয়ে দিয়ে ২০ মিনিট পর নেড়ে দিন। তাপটা মাঝারি দিলেই দারুণ মুচমুচে হবে। একইভাবে পরিবেশন করুন।
/এফএএন/