নিজেই তৈরি করুন গোলাপজল

rose

রূপচর্চায় গোলাপজলের ব্যবহার অনেক পুরনো। খাবার সুগন্ধি করতেও জুড়ি নেই গোলাপজলের। ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন গোলাপজল। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
যা যা লাগবে
তাজা গোলাপ
পানি
মেটাল স্ট্যান্ড
বরফ

যেভাবে তৈরি করবেন

গোলাপের পাপড়ি ছাড়িয়ে পরিষ্কার করে নিন

 

একটি পাত্রের ভেতরে সাইজ অনুযায়ী মেটাল স্ট্যান্ড রেখে গোলাপের পাপড়ি দিয়ে দিন
স্ট্যান্ডের ওপর আরেকটি পাত্র রেখে গোলাপের পাপড়িগুলোকে চারপাশে সরিয়ে দিন
পাত্রে পর্যাপ্ত পানি ঢালুন
পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে সেদ্ধ করুন

 

আগুনের আঁচ কমিয়ে পাত্রের ঢাকনার ওপর বরফের টুকরা রাখুন। ২০ থেকে ৩০ মিনিট অল্প আঁচে রেখে দিন পাত্র। বরফ গলে গেলে আরও বরফ দিন
গোলাপের পাপড়ি সাদা রঙ হয়ে গেলে চুলা নিভিয়ে ভেতরের পাত্রটি বের করে নিন
বোতলে সংরক্ষণ করুন গোলাপজল 



তথ্য ও ছবি: বোল্ডস্কাই 

/এনএ/