বিশ্বরঙে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

১৯৯৪ সালের ২০ ডিসেম্বর সময় রাঙানোর ব্রত নিয়ে যাত্রা শুরু করেছিল ফ্যাশন হাউস ‘রঙ।’ পথ চলতে চলতে বিশ্ব রাঙানোর প্রত্যয়ে ২০১৫ সালে ‘বিশ্বরঙ’ নাম ধারণ করে। চলতি বছর ২৬ পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করবে ফ্যাশন ব্র্যান্ডটি। এ উপলক্ষে শোরুম অথবা অনলাইন কেনাকাটায় যে কোনো পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের আয়োজন থাকছে।

৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফার চলবে স্টক থাকা পর্যন্ত।