লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে চলছে ফাল্গুন/২২ ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আড়ং এবং তাগা ও তাগা ম্যান পণ্য কিনে ক্রেতারা গোযায়ান এবং রেডিসন ব্লু এর সৌজন্যে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
ফাল্গুন কালেকশনে রয়েছে সুতি ও সিল্কের তৈরি সালোয়ার কামিজ, কুর্তা, শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। ফাল্গুন/২২ কালেকশনটি আড়ংয়ের সকল আউটলেট এবং আড়ং অ্যাপে পাওয়া যাচ্ছে।
আড়ংয়ের এই ফাল্গুন ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দেশীয় এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহৎ আকারে ফাল্গুন উদযাপনে গ্রাহকদের উৎসাহিত করা। ক্যাম্পেইন চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।