গৃহস্থালির কাজকর্ম সামলানোর ঝক্কি অনেকটাই কমে যায় কিছু টিপস জানা থাকলে। এমনই দরকারি কিছু কিচেন টিপস জেনে নিন।
- আটা/ময়দায় পোকার আনাগোনা রুখতে দুটি তেজপাতা রেখে দিন বয়ামে।
- দুধ, ভাত কিংবা নুডলস চুলায় দিলে নির্দিষ্ট সময় পর উথলে ওঠে। উথলে পড়ে যাওয়া রোধ করতে পাত্রের উপর আড়াআড়িভাবে একটি কাঠের চামচ রেখে দিন।
- সবজি প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত তাজা থাকে।
- পেঁয়াজ কাটার ১৫ মিনিট আগে ফ্রিজে রেখে দিন। চোখে পানি আসবে না।
- কমলা বা লেবুর রস সহজে বের করতে চাইলে আধা ঘণ্টা ফ্রিজে রেখে এরপর ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন।
- চপিং বোর্ড থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে সামান্য লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন।