লোহার পাত্রে রান্না করবেন না যে ৫ খাবার

লোহার পাত্র বা কড়াইয়ে রান্না করা স্বাস্থ্যের জন্য ভালো। তবে নির্দিষ্ট কিছু খাবার লোহার পাত্রে রান্না না করলেই ভালো করবেন। লোহার পাত্রে নিশ্চিন্তে রান্না করুন শাকসবজি। এটি আরও স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনবে। কিন্তু কিছু খাবার লোহার পাত্রে দিলে উল্টো নষ্ট হয়ে যেতে পারে স্বাদ ও গুণ। খাবার আটকে কড়াই নষ্ট হয়ে বাড়তে পারে আপনার বিড়ম্বনাও।

  1. অ্যাসিডিক বা সাইট্রাস খাবার লোহার পাত্রে রান্না করবেন না। টমেটো, ভিনেগার বা লেবুর রস ব্যবহার করতে হয় এমন খাবার অন্য পাত্রে রান্না করুন।
  2. মিষ্টি খাবার রান্না করবেন না লোহার কড়াইয়ে। এ ধরনের পাত্রে হালুয়া বা মিষ্টিজাতীয় খাবার বানিয়ে ফেললে তাতে আয়রনের গন্ধ চলে আসতে পারে।
  3. একটু গরমিল হলেই পাস্তা খুব আঠালো হয়ে যায় এবং প্যানের সঙ্গে আটকে যায়। পাস্তা বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা কখনও লোহার প্যানে বা কড়াইয়ে ভাজবেন না। এতে পাস্তা আটকে নষ্ট হবে দুটোই।
  4. ডিম ভাজবেন না লোহার কড়াইয়ে। উল্টে দেওয়া বেশ ঝক্কির কাজ হতে পারে এ ধরনের পাত্রে। আবার লোহার কড়াইতে থাকা আয়রন ডিমের স্বাদও বদলে দিতে পারে।
  5. মাছ ভাজা বা রান্না করার জন্য লোহার কড়াই বেছে না নিলেই ভালো করবেন। কারণ পাত্রের গায়ে লেগে যাওয়া বা স্বাদ নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে পারেন।