নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলো। প্রতিষ্ঠানটির উনিশতম আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি, হেড অব রিটেল অপারেশনস হাদী এস. এ. চৌধুরী, সিনিয়র অপারেশন ম্যানেজার শাহরিয়ান আহমেদ ও সুমিত তরফদার এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার শাফায়াত সারওয়ার।
নারায়ণগঞ্জে ইয়েলোর নতুন আউটলেটটিতে সকল বয়সের ক্রেতাদের জন্য পোশাক থাকছে। পাওয়া যাচ্ছে ঈদ কালেকশন। পুরুষদের জন্য আছে ফ্যাশনেবল ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো, ফরমাল শার্ট, পাঞ্জাবি, ডেনিম এবং আরও অনেক কিছু। মহিলাদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, লন, শাড়ি, এখনিক কুর্তি এবং ফ্যাশন টপস সহ নানা কালেকশন থাকছে। শিশুদের পোশাকের পাশাপাশি বিছানার চাদর, সোফার কুশন কাভারসহ বিভিন্ন গৃহসজ্জার জিনিসপত্রও মিলবে এখানে।