বৈশাখের তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে প্রকৃতিতে। বৃষ্টির জন্য হাহাকার করছে নগরবাসী। এরই মধ্যে হাজির হয়েছে খুশির ঈদ। প্রচণ্ড গরমের সময় উৎসব উদযাপনের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি। নাহলে অসুস্থ হয়ে যেতে পারেন।
চুল বড় হলে ঈদের সাজে বেঁধে রাখার চেষ্টা করুন। মডেল: মুনিয়া, ছবি: সাজ্জাদ হোসেন
- আরামদায়ক পোশাক পরুন। জর্জেটের পোশাক না পরলেই ভালো করবেন। দিনের বেলা সুতি পোশাক পরলে আরাম পাবেন। কারণ সুতি পোশাক বাতাস চলাচলে সাহায্য করে ও ঘাম শোষণ করে।
- বাইরে বের হওয়ার ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন, ছাতা ও পানির বোতল রাখবেন সঙ্গে।
- দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দিন হঠাৎ করে রিচ ফুড খাওয়া হয়। ফলে গ্যাস্ট্রিক, বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যেন দেখা না দেয় সেদিকে লক্ষ রাখা জরুরি।
- এই গরমে অতিরিক্ত রিচ ফুড খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। দুইবেলা তৈলাক্ত খাবার না খেয়ে একবেলা ভারি খাবার ও অন্য বেলা হালকা ধরনের খাবার খেতে পারেন।
- খাবার তালিকায় পোলাও-বিরিয়ানির পাশাপাশি পর্যাপ্ত পানি ও পানিজাতীয় খাবার রাখুন।
- মাংসের বিভিন্ন পদ রাখার পাশাপাশি ঈদ মেন্যুতে সবজির একাধিক পদ অন্তর্ভুক্ত করুন। রাখুন কয়েক ধরনের সালাদ।
- অতিরিক্ত মেকআপ ও আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন।
- বড় চুল হলে দিনের সাজে অবশ্যই বেঁধে রাখবেন।
-