নতুন আঙ্গিকে সিক্স সিজন হোটেলের ওরিয়েন্টাল রেস্তোরাঁ

ভোজনরসিকদের কথা মাথায় রেখে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে সিক্স সিজন হোটেলের ওরিয়েন্টাল রেস্তোরাঁ ‘বাঙ্কা।’ রেস্টুরেন্টটি বিগত দশ বছর ধরে ওরিয়েন্টাল ফুড লাভারদের রসনা মিটিয়ে আসছে। নতুন ইন্টেরিয়রের সঙ্গে ওরিয়েন্টাল খাবারের অভিনব অভিজ্ঞতা দিতেই বাঙ্কার এই নবযাত্রা। রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলের ১৩ তলায় অবস্থিত বাঙ্কা রেস্তোরাঁ।

নানা স্বাদের খাবারের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর ডিম সাম কার্ট, টেপানিয়াকি স্টেশন, লাইভ রান্নার অভিজ্ঞতা, বিস্তৃত আয়কো মেনুসহ ১০৬টি মজাদার খাবার। সেই সঙ্গে সবার জন্য থাকবে আনলিমিটেড পানীয়।

বাঙ্কার ডিম সাম কার্টের মাধ্যমে ভোজনপ্রেমীরা ঐতিহ্যবাহী সব খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। এখানে পাওয়া যাবে স্টিমড, ফ্রাইড এবং বেকড সুস্বাদু সব খাবার।

টেপানিয়াকি স্টেশনগুলোয় সুস্বাদু মাংস, সামুদ্রিক খাবার থেকে শুরু করে টাটকা সবজি- সবই রান্না হয়।

এছাড়াও বাঙ্কায় থাকছে লাইভ কুকিং স্টেশন। বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, সস ও সিজনিংয়ের বিস্তৃত তালিকা থেকে নিজেদের চাহিদা অনুসারে সব বেছে নেওয়ার সুযোগ থাকছে অতিথিদের জন্য।