বাবা দিবসে মূল্যছাড় দিচ্ছে বিশ্বরঙ

সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। আগামী ১৮ জুন বিশ্ব বাবা দিবস। দিনটি উপলক্ষে সকল বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙে রয়েছে বিশেষ ছাড়। অনলাইন ও যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ৩০ শতাংশ মূল্যছাড়। বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। পোশাকগুলোতে উজ্জল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের ব্যবহার। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।