হজমে সহায়তা করবে এই ৩ ভেষজ চা

বেশ কয়েকদিন ধরেই চলছে ভারী খাবার খাওয়া। আবার নিয়মিত ব্যায়ামের সময়টাতেও চলছে ঘোরাঘুরি ও আড্ডা। ফলে বদহজম, পেট ফেঁপে যাওয়া, অ্যাসিডিটির মতো সমস্যাগুলো বেশ অস্বস্তির কারণ হচ্ছে অনেকের জন্যেই। এই ধরনের অস্বস্তি কমাতে ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন। তবে প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি উপশম করতে কয়েক ধরনের ভেষজ চা বানিয়ে খেতে পারেন ঘরেই। জেনে নিন কোন কোন চা হজমের সমস্যায় আরাম দেবে।

  1. গবেষণা বলছে, পেপারমিন্ট বা পুদিনায় থাকা ফ্ল্যাভোনয়েড এবং তেল পেটের ফোলাভাব কমাতে পারে। দশ-বারোটি পুদিনা পাতা একটি কাপে নিয়ে গরম পানি ঢেলে দিন। নেড়েচেড়ে অপেক্ষা করুন কয়েক মিনিট। এরপর লেবু ও মধু মিশিয়ে পান করুন পুদিনা চা। 
  2. খেতে পারেন এক কাপ গরম আদা চা। আদাবমি বমি ভাব, ফোলাভাব এবং গ্যাস উপশম করতে পারে। আদা পাতলা কুচি করে পানি দিয়ে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে মধু মিশিয়ে খান।
  3. মৌরি চা কোষ্ঠকাঠিন্য এবং আলসারের মতো সমস্যা থেকে রক্ষা করতে পারে। এই চা বানানোর জন্য প্যানে দেড় কাপ পানি ফুটিয়ে নিন। এতে মেশান ১ টেবিল চামচ মৌরি গুঁড়া ও কয়েক টুকরা আদা। এরপর জ্বাল কমিয়ে অপেক্ষা করুন। পানি কমে এক কাপ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। কয়েকটি পুদিনা পাতা ও স্বাদ মতো মধু মিশিয়ে পরিবেশন করুন।