গরম ভাতের সঙ্গে বরবটি ভর্তা খেতে ভীষণ সুস্বাদু। পুষ্টিগুণেও ভরপুর সবজিটি। কীভাবে বরবটি ভর্তা করলে খেতে দারুণ লাগবে জেনে নিন।
বরবটি ধুয়ে টুকরো করে কেটে পানিসহ চুলায় বসিয়ে দিন। এমনভাবে পানি দেবেন যেন সেদ্ধ হতে হতে সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হলে নামিয়ে প্যানে সরিষার তেল গরম করে নিন। তেলে কাঁচা মরিচ, শুকনা মরিচ ও রসুনের কোয়া ভেজে নিন। এগুলো উঠিয়ে একই প্যানে সামান্য সরিষা বাটা ভেজে নিন। এবার সেদ্ধ বরবটির সঙ্গে ভাজা মরিচ, রসুন, সরিষা বাটা, পেঁয়াজ কুচি, লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।