ত্বক এবং চুল উভয়ের জন্যই দুর্দান্ত একটি উপাদান হচ্ছে কফি। এটি চুলের গঠন উন্নত করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। চুল পড়া থেকে মুক্তি পেতেও সহায়তা করে কফি। ক্যাফিন উদ্দীপক হিসেবে কাজ করে এবং চুলের ফলিকলে রক্ত প্রবাহ বাড়ায়। জেনে নিন চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করবেন।
- এক টেবিল চামচ কফির সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম করে কফির প্যাক। এক কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ কফি গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি গোসল করার ৪০ মিনিট আগে চুলে লাগাবেন। শ্যাম্পু শেষে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নেবেন চুল।
- এক টেবিল চামচ কফির সঙ্গে প্রয়োজন মতো নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক।
- চুল ভিজিয়ে নিন প্রথমে। এরপর ক্যাস্টর অয়েল ও কফির মিশ্রণ ভালো করে লাগান চুলে। উঁচু করে খোঁপা বেঁধে রাখুন ঘণ্টাখানেক। মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল।
- এক কাপ দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও ১ টেবিল চামচ কফি মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- শুষ্ক চুল প্রাণবন্ত করতে এই প্যাক ভীষণ কার্যকর। মেয়োনিজের সঙ্গে এক চা চামচ কফি মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান ঘষে ঘষে। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
- একটি ডিমের কুসুমের সঙ্গে কফি মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।