চাল ধোয়া পানি দিয়ে এই ৪ কাজ করা যায়

চাল ধুয়ে পানি ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন নানা কাজে। এই পানি যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি রান্নার কাজেও লাগানো যায়। নানা ধরনের পুষ্টি উপাদান থাকে চাল ধোয়া পানিতে। জেনে নিন এর কিছু ব্যবহার পদ্ধতি সম্পর্ক।

  1. কোরিয়ান প্রসাধনী জনপ্রিয় হওয়ার পর থেকে চাল ধোয়া পানির কদর বেড়েছে রূপচর্চায়। টোনার হিসেবে চমৎকার কাজ করে চালের পানি। চাল ভিজিয়ে রাখা পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। পরিষ্কার ও শুকনা ত্বকে স্প্রে করুন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন ত্বক।
  2. স্যুপ তৈরিতে কিংবা সবজি সেদ্ধ করতে ব্যবহার করতে পারেন চাল ধোয়া পানি। স্যুপ ঘন করতে কর্নফ্লাওয়ারের বদলে ভাতের মাড় ব্যবহার করতে পারেন। সেদ্ধ সবজির স্বাদও বদলে দিতে পারে চাল ভেজানো পানি।
  3. শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন পানি দিয়ে। এরপর চাল ধোয়া পানি চুলে ঢেলে ম্যাসাজ করুন ১ মিনিট। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
  4. যদি চাল ভেজানো পানি গাছে দিতে পারেন। পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাসের মতো উপাদান মেলে এই পানিতে। গাছের স্বাস্থ্য ভালো রাখতে এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ।