রাজধানীতে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ডের যাত্রা শুরু

ছোটদের ফ্যাশনেবল সব পোশাকের সমারোহ নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়রর্স কিডস স্টাইল। সম্প্রতি প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং আয়োজন হয় বনানীতে। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় বাবা-ছেলে জুটি 'বাপকা বেটা' এদিন ফিতা কেটে জুনিয়রর্স কিডস স্টাইলের নতুন শো-রুমের উদ্বোধন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন এই কিডস ওয়্যার ব্র্যান্ড শো-রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ, ক্যাসকেড আর্কিটেক্টস'র চেয়ারম্যান এন ইসলাম বর্ষণ, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আমিনুল ইসলামসহ জুনিয়রর্স কিডস স্টাইলের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সব কালেকশন ঘুরে দেখেন বাপকা বেটাখ্যাত দুই শিল্পী শুভাশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক।

এ সময় জুনিয়রর্স কিডস স্টাইল শো রুমের সত্ত্বাধিকারী শাহারিন আহমেদ গণমাধ্যমকে বলেন, 'নতুন এই শোরুমে শিশুদের জন্য মানসম্পন্ন ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি রয়েছে শিক্ষণীয় খেলনা ও পাপেট যা তাদের প্রতিভা ও সৃজনশীল মনোবিকাশে সহায়ক হবে। জুনিয়রর্স কিডস স্টাইলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে মাসজুড়ে থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। সামনের দিনগুলোতে আরও নতুন সব ডিজাইন ও খেলনার কালেকশন জুনিয়রর্স কিডস স্টাইলের শো-রুমে যুক্ত হবে বলেও জানান শাহারিন আহমেদ।