২০২৩ সালের শেষের দিকে সুস্মিতা গৌতমের ওজন ছিল ১২৯ কেজি। এর আগে একাধিকবার ওজন কমানোর চেষ্টা করেও হার মেনেছিলেন ভারতীয় এই নারী। কিছুটা ওজন কমলেও পরে সেটা আবার ফিরে আসতো। কারণ ছিল অতিরিক্ত খাওয়া এবং স্ট্রেস। তবে ২০২৪ সালে তিনি ওজন ঝরানোর ব্যাপারে কঠোর হন। প্রতিশ্রুতি নেন যে, যেভাবেই হোক ওজন এবার কমাতেই হবে। এরপর এক বছরে ৫০ কেজি ওজন কমিয়ে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন ছবি ও ভিডিও। মুহূর্তেই এগুলো ভাইরাল হয়ে পড়ে।
সুস্মিতা জানান, তার বাগদান হওয়ার পর অনেকেই তাকে কটাক্ষ করতেন ওজন নিয়ে। তবে হবু স্বামী তাকে সবসময় উৎসাহ দিয়েছেন। সঙ্গীর সমর্থন পেয়েই তিনি আটঘাট বেঁধে নামেন ওজন কমানোর উদ্দেশ্যে।
সুস্মিতা অবশ্য ধৈর্য্য ধরে দৈনন্দিন জীবনযাত্রায় শুধুমাত্র খাদ্য তালিকাগত পরিবর্তন এনেই ওজন কমিয়েছেন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পনির যোগ করেছেন তিনি। এছাড়া বাড়িতে রান্না করা খাবার খাওয়ার উপর মনোযোগ দিয়েছেন। বাসা থেকে খাবার নিয়ে যেতেন অফিসে। প্রতিদিন কী কী খেতেন তিনি সেগুলো জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়-
১. পালং শাকের স্যুপ
২. ফুলকপি এবং পনিরের সবজি
৩. দই তড়কা
৪. পনির এবং ক্যাপসিকাম সতে
৫. পনির টিক্কা মসলা
৬. বেগুনের পিৎজা
৭. সবজির সাথে গ্রেট করা পনির দিয়ে রুটি
৮. মালাই পেঁয়াজ পনির
ওজন কমানোর পরে নিজের বেশ কিছু শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন বলে জানান সুস্মিতা। পিসিওডি, থাইরয়েড, সার্ভিকাল (ঘাড়/মেরুদণ্ডের ব্যথা), শ্বাসকষ্ট এবং পিগমেন্টেশনের উন্নতি হয়েছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি