এই ৫ অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন আজই! দেখুন তো আপনার আছে কিনা?

মানুষ প্রায় সময়েই নিজেদের কারণে নিজের ও অন্যের কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। আমাদের সকলেরই এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলো আমরা পুনরাবৃত্তি করে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং অজান্তেই নিজের ক্ষতি করি। জেনে নিন কোন কো বিরক্তিকর অভ্যাস আমাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে এবং যেগুলো বাদ দেওয়া প্রয়োজন আজই। 

১। শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করার অভ্যাস থাকলে এটি অন্যের কাছে যথেষ্ট বিরক্তিকর করে তুলতে পারে আপনাকে। এই কাজ বারবার করলে আপনি নিজের গ্রহণযোগ্যতা হারাতে পারেন।

২। সর্বদা আক্রমণাত্মক আচরণ করা বা রাগ করা উচিত নয়। এতে সহজেই সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং মানসিক চাপ সৃষ্টি হয়।

৩। অন্যের মত বা সিদ্ধান্ত আলাদা হতেই পারে। এটা মেনে না নিয়ে অন্যকে অপমান করা কিংবা সিদ্ধান্ত বদল করার জন্য চাপ প্রয়োগ করা একেবারেই উচিত নয়। অন্যের ব্যক্তিগত জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করলে সেটা দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

৪। নিজের কাছে প্রতিজ্ঞা করে বারবার সেটা ভাঙার অভ্যাস থাকলে এটি বাদ দিন। যেমন ধূমপান বাদ দেবেন এই প্রতিজ্ঞা করেও রাখতে না পারা কিংবা করণীয় বিষয়ের তালিকা প্রস্তুত করেও সেটা না মানা।

৫। পরে করার জন্য কাজ ফেলে রাখার অভ্যাস থাকলে সেটা পরিবর্তন করার প্রয়োজন। যেমন সিঙ্কে নোংরা থালাবাসন রাখা অথবা অফিসের জরুরি কোনও কাজ করতে গড়িমসি করা।