মনিষের পার্টিতে নেমে এলো বলিউডের সব তারা

দীপাবলির মৌসুমে মুম্বাই যেন আরও একটু উজ্জ্বল হয়ে উঠল। রবিবার (১২ অক্টোবর) রাতে শহরের আলো ঝলমলে আকাশের নিচে অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার তারকাখচিত দীপাবলি পার্টি, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অগণিত তারকা।কারিনা কাপুরপার্টির শুরু থেকেই ছিল চোখ-ধাঁধানো ফ্যাশনের প্রদর্শনী। কারিনা কাপুর খান হাজির হয়েছিলেন অফ–হোয়াইট শাড়িতে, চিরাচরিত ঐশ্বর্য আর আভিজাত্যে ভরপুর। গৌরী খান ঝলমলে লাল পালকের পোশাকে মুগ্ধ করেছেন অতিথিদের, আর তার কন্যা সুহানা খান নীল শাড়িতে ছিলেন সবার নজরের কেন্দ্রে।করণ ও মাধুরীরূপের রাণী রেখা ও হেমা মালিনী’র উপস্থিতিতে পার্টিতে ছড়িয়েছে সোনালি যুগের স্মৃতি। অন্যদিকে, মাধুরী দীক্ষিত রাজকীয় নীল শাড়িতে হাজির হয়ে নিজের সৌন্দর্যে নতুন করে আলো জ্বেলেছেন। তাকে দেখা গেছে পরিচালক করণ জোহারের সঙ্গে হাসিমুখে।কাজল ও কন্যাতারকাদের তালিকা এখানেই শেষ নয়। কাজল ও তার কন্যা নাইসা, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, কৃতি স্যানন, শিল্পা ও শমিতা শেঠি, সোনাক্ষী সিনহা ও তার সঙ্গী জাহির ইকবাল, প্রীতি জিনতা—সবাই ছিলেন উৎসবের আবহে।আদিত্য রায় কাপুরপুরুষ তারকাদের দিকেও ছিল সমান আভা। আদিত্য রায় কাপুর, বিজয় ভার্মা, ইব্রাহিম আলি খান, অর্জুন কাপুর ও ববি দেওল উপস্থিত হয়ে পার্টিতে প্রাণের স্পন্দন যোগ করেছেন।অনন্যা পাণ্ডেএক কথায়, বলিউডের এই দীপাবলি পার্টি ছিল গ্ল্যামার, ফ্যাশন ও উৎসবের নিখুঁত সংমিশ্রণ। মনিষ মালহোত্রা যেন আবারও প্রমাণ করলেন—স্টাইল ও বন্ধুত্বের মেলবন্ধনে তিনি সব সময় এক ধাপ এগিয়ে।প্রীতি ও ববিসিদ্ধার্থসারাসমিতা ও শিল্পারেখাগৌরিসোনাক্ষী-জহির